ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

ফুলবাড়ীতে বাস-কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘষে চারজন আহত, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৪:৩৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৪:৩৮:৫৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে বাস-কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘষে চারজন আহত, দুইজনের অবস্থা আশঙ্কাজনক ফুলবাড়ীতে বাস-কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘষে চারজন আহত, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী একটি বাস ও অনলাইন পণ্য পরিবহনকারী একটি কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে ভ্যানচালক ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা ৪০ মিনিটে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের রাজারামপুর ফকিরপাড়া এলাকায় গুপ্তা প্লাইউড ফ্যাক্টরির সামনে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে আসা মোল্লা স্পেশাল পরিবহনের একটি কোচ (ঢাকা-মেট্রো-ব-১২-২১২৬) এবং বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী স্ট্রেটফাস্ট নামের কর্ভাট ভ্যান (ঢাকা-মেট্রো-ম-১১-৯৩০৫) এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের মধ্যে কর্ভাট ভ্যানের চালক সজিব হোসেন (৪৫) ও হেলপার আরিফুল ইসলাম গুরুতর আহত হন। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যান থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার