ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৬:৪৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৬:৪৭:৪০ অপরাহ্ন
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগরীতে ৫৬০ গ্রাম গাঁজা, ১৩ পিস ইয়াবা ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন নারী মাদক কারবারীসহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ১টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত নগরীর শাহমখদুম, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর ও কাটাখালী পুলিশ ফাঁড়ির অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৫০), রাজপাড়া থানার নতুন বিলসিমলা (ঈদগাহ মাঠ সংলগ্ন) গ্রামের মো: আমজাদ হোসেনের ছেলে মো: মনিরুল ইসলাম (৩৮), চন্দ্রিমা থানার শিরোইল কলোনী (বিহারী কলোনী, কানার মোড়) গ্রামের মৃত আয়েজের মেয়ে ও মো: আকরামের স্ত্রী মোছা: শাহনাজ (৪৮) ও কাটাখালী থানার ফাঁড়ি হাজরাপুকুর উত্তরপাড়া গ্রামের মো: তামিজ উদ্দীনের ছেলে মো: সরোয়ার জাহান ওরফে সুমন (৩৭)।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, মো: জিয়ারুল ইসলাম এর বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মো: মনিরুল ইসলাম এর হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোছা: শাহনাজ এর কাছ হতে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মো: উজ্জল এর কাছ হতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মো: সরোয়ার জাহান ওরফে সুমন এর কাছ হতে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক