ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুরুদাসপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালি ও পথসভা নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন ৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৫:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৫:২২:২৮ অপরাহ্ন
জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ
‘মানুষ মানুষের জন্য’—এই বিশ্বাস থেকেই জটিল কিডনি রোগে আক্রান্ত এক অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত।

জানা গেছে, নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা শামসুর রহমান দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে তাঁর পরিবারের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে রোগীর প্রাথমিক চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

শিবু দাশ বলেন, “এই ছোট্ট সহযোগিতা হয়তো তাঁর সব সমস্যার সমাধান করবে না। তবে একজন মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমাদের এই উদ্যোগ দেখে সমাজের আরও বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি অসহায় রোগীদের পাশে এগিয়ে আসেন, তবেই এই প্রচেষ্টা সার্থক হবে।”

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করলে অর্থাভাবে কোনো রোগীকেই চিকিৎসাবঞ্চিত হয়ে কষ্ট পেতে হবে না।

স্থানীয়রা শিবু দাশের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক