ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ টানলেন রথের দড়ি

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৪:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৪:৩৬:২৬ অপরাহ্ন
ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ টানলেন রথের দড়ি ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ টানলেন রথের দড়ি
তপ্তরোদকে তোয়াক্কা না করে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার (২৭ জুন) দুপুর আড়াইটায় শুরু হয় এই ঐতিহ্যবাহী রথযাত্রা।

খোল, করতাল, শঙ্খ ও নানা বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পাঁচ হাজারেরও বেশি নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুর অংশগ্রহণে শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে খালি পায়ে শুরু হয় রথ টানা। পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথ গিয়ে পৌঁছায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির চত্বরে।

রথযাত্রার শুরু ও শেষে দুই মন্দিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গীতাপাঠ, ধর্মীয় সঙ্গীত ও মহাপ্রসাদ বিতরণ। অংশগ্রহণকারীদের রঙিন পোশাক ও পরিপূর্ণ ভক্তি-ভাব ছিল রথযাত্রার অনন্য বৈশিষ্ট্য।

শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক এবং সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা টুনটুন, শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি জয়প্রকাশ গুপ্ত, সহসভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে শিব মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে শ্যামা কালী মন্দিরে গিয়ে শেষ হয়েছে। আগামী ৭ দিন পর শ্যামা কালী মন্দির থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে রথটি পুনরায় শিব মন্দিরে ফিরিয়ে আনা হবে।

রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে প্রশাসন। ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিল।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সার্বিকভাবে এই রথযাত্রা ছিল ধর্মীয় ভক্তি, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের