ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০১:৫১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০১:৫১:১৩ পূর্বাহ্ন
লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার
নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে মোছা. জেসমিন নাহার (৪০) লালপুরের ডাচ-বাংলা ব্যাংক শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকা নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি।

পথে বৈদ্যনাথপুর গ্রামের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন সড়কে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে থাকা দুই যুবক কৌশলে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় জেসমিন নাহারের অভিযোগের ভিত্তিতে ৬ আগস্ট লালপুর থানায় মামলা করা হয়। এর তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামকে।

পুলিশ জানায়, নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) ও লালপুর থানার ওসির তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালান।

অভিযানে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সবুজ আলী (২০) ও মোঃ সোহাগ আলী (১৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘ঘটনার পরপরই আমরা দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই। লুণ্ঠিত অধিকাংশ টাকাও উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক