ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০১:২৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০১:২৪:২৯ পূর্বাহ্ন
মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬ মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধারসহ ৬ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এক পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, বুধবার ৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি খরবোনা এলাকায় অভিযান চালিয়ে হৃদয় (৩০), হিমেল রানা (২১) ও রিপনকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় হৃদয়ের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, অপর দুই আসামি দীর্ঘদিন ধরে হৃদয়ের সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে কাটাখালী থানা পুলিশ চৌমুহনী এলাকায় সালেহা শাহ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পাশে চেকপোস্টে অভিযান চালিয়ে মঞ্জুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া (গাংপাড়া) এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম ওরফে সাগরকে (৫৭) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ০.৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া রাত সাড়ে ১২টার দিকে শাহমখদুম থানা পুলিশ নতুনপাড়া এলাকায় সোহান (২১)-এর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহান পালিয়ে গেলেও বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানা পুলিশ মাহেন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে বেল্লাল হোসেনকে (৬৫) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক