ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ক্যানসার নির্মূল করবে ‘ব্রাজিলের বিচ্ছু’!

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৪:০৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৪:০৬:২৩ অপরাহ্ন
ক্যানসার নির্মূল করবে ‘ব্রাজিলের বিচ্ছু’! ছবি: সংগৃহীত
বিছের বিষ নিয়ে যতই ভয় থাক না কেন, এই বিষ দিয়েই কিন্তু বিষক্ষয়ের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। ‘ব্রাজিলের বিচ্ছু’র বিষই নাকি হয়ে উঠতে পারে স্তন ক্যানসার সারানোর মোক্ষম অস্ত্র।

ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটির গবেষকেরা কাঁকড়াবিছের বিষ নিয়ে গবেষণা করে চলেছেন। ব্রাজিলে এক ধরনের বিছে পাওয়া যায়, যার নাম ‘ব্রথিয়াস আমাজনিকাস’। এই বিছের বিষের জ্বালা বলে বোঝানোর নয়। তবে এর বিষে এমন একটি উপাদান আছে, যা টিউমার কোষের বৃদ্ধি থামিয়ে দিতে পারে। শরীরে যদি ক্যানসার ছড়াতে শুরু করে, তা হলে এই বিষের জ্বালায় ক্যানসারের বিষও নষ্ট হবে। বিষে বিষে বিষক্ষয় করার এই সুযোগটা তাই আর হাতছাড়া করছেন না বিজ্ঞানীরা।

তাই বলে কি সরাসরি শরীরে বিছের বিষ ঢোকানো হবে? তা নয়। ব্রাজিলের ওই বিছের বিষ নিয়ে তা থেকে কেমোথেরাপির ওষুধ তৈরি করবেন বিজ্ঞানীরা। বিষ মানেই প্রোটিন। সেই প্রোটিনটিকে আলাদা করে নিয়ে গবেষণাগারে পরিশোধিত করে তা থেকেই তৈরি হবে ওষুধ। বিজ্ঞানীরা এ-ও দেখবেন, বিছের শরীরে ওই প্রোটিনটি ঠিক কী ভাবে তৈরি হয়। কোন জিন এর জন্য দায়ী। সেই জিনটিকে যদি আলাদা করে তার বিন্যাস বার করা হয়, তা হলে ওই প্রোটিন তৈরির উপায় হাতের মুঠোয় চলে আসবে। ওই প্রোটিনই পরে গবেষণাগারে আলাদা করে তৈরি করতে পারবেন বিজ্ঞানীরা।

কাঁকড়াবিছের বিষ খুবই দুর্মূল্য। বিছের বিষ নিয়ে নেশাও করেন অনেকে। এই বিষের চাহিদাও প্রচুর। ভারতে কোটি কোটি টাকা দামে বিক্রি হয়। বিশ্বের অনেক দেশে কাঁকড়াবিছে প্রতিপালন করা হয়। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সবচেয়ে বেশি কাঁকড়াবিছের বিষ দিয়ে নেশা করা হয়। গবেষকেরা জানাচ্ছেন, ব্রাজিলের যে বিছেটির বিষ থেকে ক্যানসারের ওষুধ তৈরির চেষ্টা চলছে, সেটিরও চাহিদা প্রচুর। কারণ ওই বিষ ওষুধ তৈরির অন্যতম উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। বিষাক্ত প্রাণীর বিষের প্রভাব কাটানোর ওষুধ অর্থাৎ, অ্যান্টিভেনম ড্রাগ তৈরিতে ও কয়েক রকম রোগের চিকিৎসায় ওই বিষ ব্যবহার করা হয়। ক্যানসার সারাতে এই বিষের প্রয়োগ এই প্রথম বারই হচ্ছে। গবেষকেরা জানিয়েছেন, বিষ থেকে তৈরি ওষুধ যদি মানুষের শরীরে ঠিকমতো কাজ করে, তা হলে আর কেমোথেরাপির যন্ত্রণা সইতে হবে না। ক্যানসার ডালপালা মেলার আগেই তা ধ্বংস হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি