ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:২১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:২১:৫৬ অপরাহ্ন
অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

ওয়ানডে দলের অধিনায়কত্ব হারানোর পর পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে সেই সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন টাইগার এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি টেস্ট ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের বিপর্যস্ত ইনিংসকে টেনে তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই শূন্য রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর সাদমান ইসলাম ৩১ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। অভিজ্ঞ মুমিনুল হক ১৬, মুশফিকুর রহিম শূন্য এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ রান করে আউট হলে বিপাকে পড়ে সফরকারীরা।

তরুণ অমিত হাসানও মাত্র ১৫ রান করে বিদায় নেন। ১৮৮ রানে ৮ উইকেট হারিয়ে যখন বড় সংগ্রহের আশা প্রায় শেষ, তখন দায়িত্ব কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ধৈর্য ও দৃঢ়তায় সাজানো ইনিংসে ১৪১ বলে অপরাজিত ১০৯ রান করেন তিনি। শেষদিকে খালেদ আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। খালেদ ২৬ বলে ১৫ রান করেন।

মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন কোরি রকিচিওলি। এই স্পিনার ৬ উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান। এছাড়া অন্য বোলাররা একটি করে উইকেট নেন।

অধিনায়কত্ব হারানোর পর প্রথম বড় পরীক্ষায় ব্যাট হাতে উজ্জ্বল মেহেদী হাসান মিরাজের এই ইনিংস বাংলাদেশের জন্য যেমন স্বস্তির, তেমনি আসন্ন টেস্ট চ্যালেঞ্জের আগে তার আত্মবিশ্বাসও অনেকটা বাড়িয়ে দিল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ