ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

ভিনিসিয়ুসকে দ্রুত সিদ্ধান্তের বার্তা রিয়ালের, চুক্তি নবায়নে জোর আলোচনা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:১৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:১৫:৪২ অপরাহ্ন
ভিনিসিয়ুসকে দ্রুত সিদ্ধান্তের বার্তা রিয়ালের, চুক্তি নবায়নে জোর আলোচনা ভিনিসিয়ুসকে দ্রুত সিদ্ধান্তের বার্তা রিয়ালের, চুক্তি নবায়নে জোর আলোচনা

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা আরও গতি পেয়েছে। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, সেটিকে ২০৩১ সাল পর্যন্ত বাড়াতে কাজ করছে স্প্যানিশ ক্লাবটি। তবে দীর্ঘসূত্রতা এড়াতে ভিনিসিয়ুসকে দ্রুত নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে রিয়াল।

বুধবার (৫ আগস্ট) ভ্যালদেবেবাসে অনুষ্ঠিত বৈঠকে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে রিয়ালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান নির্বাহী হোসে অ্যাঞ্জেল সানচেজ এবং প্রধান স্কাউট জুনি কালাফাত। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার-এর তথ্য অনুযায়ী, আগের প্রস্তাব সংশোধন করে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে ২০৩১ সাল পর্যন্ত মৌসুমপ্রতি ২ কোটি ৪০ লাখ ইউরো (নিট) বেতনের প্রস্তাব দিয়েছে। যদিও শুরুতে ব্রাজিলিয়ান এই উইঙ্গার মৌসুমপ্রতি ৩ কোটি ইউরো নেট বেতন দাবি করেছিলেন।

অন্যদিকে, এএস জানিয়েছে, পারফরম্যান্সভিত্তিক বোনাস যুক্ত করা হলে নিজের বেতনের দাবিতে কিছুটা ছাড় দিতে রাজি হয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা। রিয়াল মাদ্রিদও এমন বোনাসভিত্তিক কাঠামোতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে, ফলে দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও বেড়েছে।

শুধু বেতন নয়, নতুন চুক্তিতে ইমেজ রাইটস এবং সম্ভাব্য সাইনিং বোনাসও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বর্তমানে ইমেজ রাইটস থেকে অর্জিত আয়ের সমান ভাগ পান ক্লাব ও ভিনিসিয়ুস। তবে নতুন চুক্তিতে নিজের অংশ আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সাম্প্রতিক আলোচনায় উভয় পক্ষের অবস্থান আগের তুলনায় অনেকটাই নমনীয় হওয়ায় চুক্তি নবায়নের আশা জোরালো হয়েছে। তবে রিয়াল মাদ্রিদ দ্রুত বিষয়টির নিষ্পত্তি চাইলেও এখন সবকিছু নির্ভর করছে ভিনিসিয়ুস জুনিয়রের চূড়ান্ত সম্মতির ওপর।

এদিকে, ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে নজর রাখছে ইংলিশ ক্লাব আর্সেনাল। দলবদলের গুঞ্জনের মধ্যেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আগের সব পোস্ট মুছে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তার এই পদক্ষেপ নতুন করে সম্ভাব্য দলবদল নিয়ে জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার