ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

দিলজিতের ছবি নিয়ে বিতর্ক কড়া জবাব দিলেন সোনাক্ষী!

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৪:০৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৪:০৩:৪৯ অপরাহ্ন
দিলজিতের ছবি নিয়ে বিতর্ক কড়া জবাব দিলেন সোনাক্ষী! ছবি: সংগৃহীত
ভিন্‌ ধর্মে বিয়ে করে বেশ সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। স্বামী জাহির ইকবাল মুসলিম। সোনাক্ষীর বিয়েতে তাই অনুপস্থিত ছিলেন তাঁর দুই দাদা। পহেলগাঁওয়ে নিরাপরাধ পর্যটকদের উপর জঙ্গি হামলার কড়া নিন্দা করেছিলেন অভিনেত্রী। হামলার ঘটনার পরেই ভারত-পাকিস্তানের শিল্পীদের সাংস্কৃতিক আদানপ্রদানও বন্ধ।

সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দারজি ৩’ ছবি নিয়ে বিস্তর বিতর্ক চলছে চারপাশে। কারণ, ছবির নায়িকা হানিয়া আমির, যিনি পাকিস্তানি অভিনেত্রী। ভারতে এই ছবির মুক্তি নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানের শিল্পীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, পক্ষ নিয়েছেন দিলজিতের। এ বার পাকিস্তানি শিল্পীদের পাল্টা উত্তর দিলেন সোনাক্ষী!

ছবির নায়িকা হানিয়া আমিরের অসংখ্য ভক্তও রয়েছে ভারতে। তাঁরাও এই ছবি নিয়ে উচ্ছ্বসিত। কিন্তু পাক অভিনেত্রী ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। তাঁর অভিনীত ‘সর্দারজি ৩’ ছবি নিষিদ্ধ করার দাবি ওঠে। গত ১১ জুন সেন্সর বোর্ডের কাছে এফডব্লিউআইসিই এই ছবিকে ছাড়পত্র না দেওয়ার আর্জি জানায়। শেষ অবধি ছবিটি ছাড়পত্র পায়নি।

দিলজিৎ নিজেই জানিয়েছেন, এই ছবি শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি পাবে। পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরের মতো শহরে ২৭ জুন মুক্তি পাচ্ছে এই পঞ্জাবি ছবি। অনেক পাকিস্তানি অভিনেতা দিলজিতের পক্ষ নিয়েছেন। এই প্রসঙ্গে সোনাক্ষী প্রশ্ন তুলেছিলেন, ‘‘ওঁরা কি ভারতের শিল্পীদের ওঁদের দেশে কাজ করতে দেন? আমি আমার দেশের সার্বভৌমত্ব এবং দেশের সিদ্ধান্তের পক্ষে।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি