ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার রাজশাহীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা সমাপ্ত রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাসিক প্রশাসকের রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার প্রদান মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬ মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ১৭ দিনেও গ্রেফতার নন রাবি শিক্ষক, সংবাদ সম্মেলনে ক্ষোভ ভুক্তভোগীর পরিবারের আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষ ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু, ওমানে ৫ হাজার শ্রমিক নেওয়ার উদ্যোগ দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেপ্তার বিজয়নগরে ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকানো সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ বিশ্বকাপের আক্ষেপ কাটিয়ে রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, বড় জয় ইন্টার মায়ামির অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্যারা প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

ভারতের জনপ্রিয় লোকশিল্পী স্বাগত দে আর নেই, শোকের ছায়া বাংলা লোকসংগীত অঙ্গনে

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:১৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:১৩:০২ অপরাহ্ন
ভারতের জনপ্রিয় লোকশিল্পী স্বাগত দে আর নেই, শোকের ছায়া বাংলা লোকসংগীত অঙ্গনে ভারতের জনপ্রিয় লোকশিল্পী স্বাগত দে আর নেই, শোকের ছায়া বাংলা লোকসংগীত অঙ্গনে

ভারতের বাংলা লোকসংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকসংগীতশিল্পী স্বাগত দে আর নেই। বৃহস্পতিবার (৬ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বাংলা লোকগানের অঙ্গনে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) স্বাগত দে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে নিবিড় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

স্বাগত দে তার সুরেলা কণ্ঠ ও অনবদ্য পরিবেশনার মাধ্যমে বাংলা লোকসংগীতকে নতুন উচ্চতায় পৌঁছে দেন। তার কণ্ঠে গাওয়া ‘সোনা বন্ধু রে’ এবং ‘ময়না ছলাৎ ছলাৎ’ গান দুটি আজও লোকসংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। তার গান শুধু পুরোনো শ্রোতাদের নয়, নতুন প্রজন্মকেও বাংলা লোকগানের প্রতি আকৃষ্ট করেছে।

শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা জানাতে শুরু করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং অসংখ্য ভক্ত। গায়িকা জোজো ফেসবুকে লিখেছেন, “তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।”

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও শোক প্রকাশ করে লেখেন, “খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।”

লোকসংগীতশিল্পী দেব চৌধুরী বলেন, “স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি।”

স্বাগত দে'র প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে। ভক্ত-শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার আত্মার শান্তি কামনা করছেন। বাংলা লোকগানের ভাণ্ডারে তার অবদান শ্রোতাদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী