ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

কুয়াকাটার গভীর সাগরে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৩:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৩:২৭:৫৩ অপরাহ্ন
কুয়াকাটার গভীর সাগরে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে কুয়াকাটার গভীর সাগরে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা একটি ট্রলারে সশস্ত্র জলদস্যুদের হামলায় অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। হামলার সময় ট্রলার থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা।

বুধবার (৫ আগস্ট) ভোররাত প্রায় ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ট্রলারের মাঝি, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার আবুল কালামের ছেলে, উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

ভুক্তভোগী ট্রলার এফবি মিম-এর জেলে ইব্রাহীম জানান, মাছ নিয়ে তীরে ফেরার পথে কালো পতাকা টানানো একটি হলুদ রঙের ট্রলারে থাকা প্রায় ২৫ জনের সশস্ত্র জলদস্যু তাদের ট্রলারটি ঘিরে ফেলে। ট্রলারে থাকা ১৬ জন জেলের মধ্যে ১২ জনকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা মাছ, জাল, ডিজেল, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা।

মহিপুর মৎস্যজীবী সমিতির নেতা ফজলু গাজী বলেন, দীর্ঘদিন সমুদ্রে জলদস্যুদের তৎপরতা কম থাকলেও সম্প্রতি গভীর সমুদ্রে তাদের আনাগোনা আবারও বেড়েছে। এতে জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি দ্রুত দস্যুদের গ্রেপ্তার এবং গভীর সমুদ্রে কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর নৌ টহল জোরদারের দাবি জানান।

এ বিষয়ে কোস্টগার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার শহীদুল্লাহ বলেন, ঘটনাটি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের কাছে পৌঁছায়নি। তিনি বর্তমানে অভিযানে রয়েছেন এবং বিস্তারিত তথ্যের জন্য গোয়েন্দা শাখার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

অন্যদিকে, পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) নয়ন তারকুন বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। গভীর সমুদ্রে নিয়মিত নৌ টহল বৃদ্ধি এবং জলদস্যু দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার