ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

‘গুজব' ছড়িয়ে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫০:২০ অপরাহ্ন
‘গুজব' ছড়িয়ে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ ‘গুজব' ছড়িয়ে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ

টানা তিন সপ্তাহ দরপতনের পর হঠাৎ করেই দেশের শেয়ার বাজার যেন ঘুরে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে রোব ও সোমবার দুই কার্যদিবসেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এতে মূল্যসূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। বেড়েছে লেনদেনও। এ অবস্থায় বিনিয়োগকারীরাও যেন কিছুটা নড়েচড়ে বসেছেন।

তবে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বাজার ঘুরে দাঁড়াতে যে বিষয়গুলো দরকার তা বাজারে নেই। গত ৮-৯ মাসে ভালো কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। গত দেড় দশকে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে, তার অধিকাংশই দুর্বল। এসব কোম্পানিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা পথে বসেছেন। বাজারে কারসাজি রোধ, সুশাসন নিশ্চিতেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাহলে বাজার কীভাবে ভালো হবে? আসলে ‘গুজব’ ছড়িয়ে এ কাজটি করা হচ্ছে। তারা বলেছেন, ‘গুজব' ছড়ানো হচ্ছে যে, বিএসইসির চেয়ারম্যান সরে দাঁড়াচ্ছেন, কিংবা তাকে সরানো হচ্ছে। আসলে বাজারে কারসাজি চক্র এখনো সক্রিয়। তারাই এ ধরনের গুজব ছড়াচ্ছে।

বাজারের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, গতকাল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮৪ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে ব্লক মার্কেটে ১৬৭ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে। শুধু তা-ই নয়, ব্লক মার্কেটে লেনদেনের মধ্যে ১৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। সংশ্লিষ্টরা বলেছেন, ব্লক মার্কেটের লেনদেন বাদ দিলে দাঁড়ায় ৪১৭ কোটি টাকা। গত রোববার এ বাজারে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি টাকা। এর আগে গত বৃহস্পতিবার ছুটির কারণে শেয়ার বাজার বন্ধ ছিল। তার আগের দিন বুধবার ৩২৬ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসগুলোতে লেনদেন ৩০০ কোটির ঘরেই ছিল।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, লেনদেন যে কিছুটা বেড়েছে। এটা বাজার নিয়ে নানা ধরনের গুজবের কারণেই হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৪০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহসূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮ পয়েন্টে ও ডিএস ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গত রোববার এ বাজারের প্রধান সূচকটি বাড়ে ৩৮ পয়েন্ট।

বাজারের এ অবস্থায় কোনোভাবেই 'মন্দ' শেয়ার না কেনার পরামর্শ দিয়েছেন দেশের একটি শীর্ষ ব্রোকারেজ হাউজ সার সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান। তিনি বলেন, বাজারে এখন অনেক ভালো শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে। সেসব শেয়ার না কিনে কেউ যদি গুজবে কান দিয়ে ‘মন্দ’ শেয়ার কিনে লোকসান করেন। তাহলে তাকেই এর দায়দায়িত্ব নিতে হবে। 

এ প্রসঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, বাজারে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা বাজার নিয়ে হতাশ। কারণ, গত ৯ মাসে দেশের প্রতিটি সেক্টরের উন্নয়নে দিকনির্দেশনা এসেছে। সেসব বাস্তবায়নও করা হচ্ছে। কিন্তু পুঁজিবাজারের উন্নয়নে সে রকম কোনো দিকনির্দেশনা এখন পর্যন্ত নেই। সবমিলিয়ে বিনিয়োগকারীরা বাজার নিয়ে আস্থাহীনতায় ভুগছে।

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের গুজব প্রসঙ্গে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম ইত্তেফাককে বলেন, এটা শতভাগ গুজব। এর কোনো সত্যতা নেই। তিনি বলেন, চেয়ারম্যান মহোদয় এখন অফিসিয়াল সফরে দেশের বাইরে আছেন। তিনি ১৫ মে দেশে ফিরবেন। বিএসইসির মুখপাত্র বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ