ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

ইউএনও ফয়সালের প্রচেষ্টায় বদলে গেছে হালুয়াঘাট অফিস পাড়া

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৩:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৩:১৪:৫৯ অপরাহ্ন
ইউএনও ফয়সালের প্রচেষ্টায় বদলে গেছে হালুয়াঘাট অফিস পাড়া ইউএনও ফয়সালের প্রচেষ্টায় বদলে গেছে হালুয়াঘাট অফিস পাড়া
ময়মনসিংহের হালুয়াঘাট মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ-এর
প্রচেষ্টায় বদলে গেছে অফিস পাড়া তথা উপজেলা পরিষদ চত্ত্বর।ইউএনও ফয়সাল আহম্মেদ   তার মেধা ও কর্ম দক্ষতা দিয়ে কাজ করে ইতিমধ্যে তিনি মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন এবং পরিচিতি পেয়েছেন সাধারণ মানুষের কাছে। সেবা প্রার্থীদের সঙ্গে ইউএনও'র সৌহার্দপূর্ণ আচরণ সর্বমহলে প্রসংশিত হয়েছে। তার আন্তরিকতায় ইউএনও 
অফিসের দৃশ্যপট পাল্টে গেছে গতিশীল হয়েছে কাজ, দুর হয়েছে সেবাপ্রার্থীদের হয়রানি ও ভোগান্তি। তিনি যোগদানের পর থেকে সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই এই অফিস থেকে কাঙ্খিত সেবা পেতে শুরু করেছেন। অফিস চত্ত্বরে ফুল বাগান ছিমছাম অনেকটা নিরিবিলি পরিবেশ। দালালচক্রের দৌরাত্ব নেই। সেবা প্রার্থীরা আসছেন সরাসরি ইউএনও 
সাহেবের সঙ্গে কথা বলে কাজ সারছেন যথারীতি বিদায় নিচ্ছেন। কোনো হয়রানি বা ভোগান্তি নেই। বেড়েছে সেবার মান।
জানা গেছে, বিগত দিনে উপজেলা পরিষদ চত্তরের পরিবেশ ছিল অনেকটা অগোছালো।কিন্ত্ত সেই চেনা দৃশ্য আর নাই। ইউএনও  ফয়সাল আহম্মেদের 
 প্রচেষ্টায় পরিষদের প্রতিটি কার্যালয়ে লেগেছে আধুনিকতার ছোঁয়া পাল্টে গেছে পরিষদ চত্ত্বরের পরিবেশ,এতে কর্মকর্তা- কর্মচারীদের মাঝে ফিরেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। ইউএনও'র
প্রচেষ্টায় পরিষদ চত্বরের বিভিন্ন দপ্তরকে করা হয়েছে দৃষ্টিনন্দন, লেগেছে আধুনিকতার ছোঁয়া উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করলেই দৃষ্টিগোচর হয় এসব দৃশ্যমান উন্নয়ন কাজ যা সকলের কাছে সমাদৃত হয়েছে। 
 ইউএনও  ফয়সাল আহম্মেদের  
তত্ত্বাবধানে পরিষদ চত্বরে নির্মিত হয়েছে ডিজিটাল  বোর্ড যার মাধ্যমে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন। দপ্তরগুলো হয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসহ দৃষ্টিনন্দন। সৌন্দর্য বর্ধনে অফিস পাড়ার চারিদিকে করা হয়েছে টাইলস, বসার স্থান, গড়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের ফলজ বনজ ও ফুলের বাগানসহ পাখির অভয়ারণ্যে। ইউএনও ফয়সালের
সদিচ্ছা ও প্রচেষ্টায় পরিষদ চত্বরের এসব উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। অথচ তিনি এখানে যোগদানের  আগেও উপজেলা পরিষদ ছিল অগোছালো। কিন্তু  উপজেলা প্রশাসনের সুদক্ষ ও তরুণ কর্মকর্তা ইউএনও ফয়সাল আহম্মেদ  যোগদানের পর থেকে তার সর্বোচ্চ মেধাশক্তি ও শ্রম দিয়ে উপজেলার জনসাধারণের জীবন মানোন্নয়নে নিরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তার সময়ে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সরকারী অফিস সময় ও নিয়ম-নীতি মেনে অফিস করার তাগিদ দিয়েছেন। এতে কমেছে অফিস ফাঁকি বেড়েছে সেবার মান। ফলে সকল দপ্তরে বন্ধ হয়েছে হয়রানি। সেবা প্রার্থীরা  সহজেই সকল দপ্তর থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  বলেন, ইউএনও মহোদয় অত্যন্ত ভাল মনের মানুষ তিনি সব সময় সকল কর্মকর্তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে সঠিক কাজ বুঝে নেন।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ  জানান, তিনি প্রজান্ত্রের একজন কর্মচারী হিসেবে 
জনগণের সেবা করতে চান। তিনি বলেন, ডিসি মহোদয়ের দিকনির্দেশনায় প্রতিনিয়ত উপজেলাবাসীর জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন, তিনি যতোদিন এখানে আছেন ততোদিন তার সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে থেকে সেবা করে যাওয়ার চেষ্টা করবেন। আর এই জন্য তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক