ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

‘দেনা পাওনা’য় চুক্তিবদ্ধ হলেন মান্নাত

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৩:২৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৩:২৯:৫৫ অপরাহ্ন
‘দেনা পাওনা’য় চুক্তিবদ্ধ হলেন মান্নাত ছবি: সংগৃহীত
চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের উদীয়মান অভিনেত্রী ও মডেল এঞ্জেলিনা জাস মান্নাত। ২০২২-২৩ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটির চিত্রায়ণ ইতোমধ্যে শুরু হয়েছে।

মান্নাত জানান, তিনি গতকালই সিনেমাটিতে কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এবং খুব শিগগিরই শুটিংয়ে অংশ নেবেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই, সংলাপ ও চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন।

সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে একটি গ্রামীণ মধ্যবিত্ত পরিবারকে ঘিরে, যেখানে রয়েছে পাঁচ ছেলে, তাদের পাঁচ বউ, একমাত্র মেয়ে ও দুই নাতনি। পাশের গ্রামের এক জমিদারপুত্র ভালোবেসে ফেলে ওই মেয়েটিকে, এবং শেষমেশ তাদের বিয়ে হয়। তবে পণের টাকা নিয়ে দেখা দেয় অশান্তি, যা গড়ায় এক ট্র্যাজিক পরিণতিতে— মেয়েটির মৃত্যু। এই বিয়ের প্রেক্ষাপটে উঠে আসে পরিবারের প্রতিটি সদস্যের ব্যক্তিত্ব, পারস্পরিক টানাপড়েন এবং গ্রামের নারীদের হাসি-কান্না মিলিয়ে এক বাস্তবধর্মী চিত্র।

এই সিনেমায় ‘দ্বিতীয় বউ’ চরিত্রে অভিনয় করছেন মান্নাত। তিনি বলেন,  এই চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। বাইরে থেকে কঠিন, কিছুটা খিটখিটে স্বভাবের মনে হলেও, ভিতরে সে অনেক নরম মনের। স্বামীর সঙ্গে প্রায়ই খুনসুটি ও খটমট চলে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন এবং দীঘি। 

এঞ্জেলিনা জাস মান্নাত শোবিজে যাত্রা শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে এগিয়ে নিচ্ছেন নিয়মিত। বর্তমানে তার হাতে কয়েকটি নাটকের কাজ থাকলেও বড়পর্দাই তার মূল লক্ষ্য। জানান, এরই মধ্যে আরও কয়েকটি সিনেমার বিষয়ে আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক