ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৪৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৪৬:১২ অপরাহ্ন
রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (৪আগষ্ট) রাজশাহী পুলিশ সুপারের (এসপি) কার্যালয় কনফারেন্স রুমে পুলিশ সুপার এসপি মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্বে রাজশাহী জেলা পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে
এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিন মতবিনিময় সভায় সড়ক পথে যেকোনো ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণে এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পুলিশ সুপার স্পষ্ট বার্তা প্রদান করেন যে, মহাসড়ক ও জেলা সড়কগুলোতে কোনো ধরনের অবৈধ আদায় বা চাঁদাবাজি বরদাশ করা হবে না।
সভা শেষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে পরিবহন মালিক সমিতির সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় এবং মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দও যেকোনো ধরনের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন এটিএম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজশাহী ও সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহীসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী পরিবহন মালিক-ম্রমিক সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০