ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

ইরানে ধরা পড়েছে আরও ২৬ গাদ্দার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৩:২৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৩:২৪:৪১ অপরাহ্ন
ইরানে ধরা পড়েছে আরও ২৬ গাদ্দার ছবি: সংগৃহীত
যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানের গোয়েন্দা সংস্থা ২৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। বুধবার (২৫ জুন) তেহরান থেকে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি।

ফার্স জানিয়েছে, গোয়েন্দা সংস্থা হযরত ওয়ালি আছর কোর এই ব্যক্তিদের ইহুদিবাদী শাসনব্যবস্থার পক্ষে গুপ্তচরবৃত্তি এবং বিশ্বাসঘাতকতার অভিযোগে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ধৃতদের বেশিরভাগই নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে।

এদিকে ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির বুধবার দাবি করেন, সদ্য সমাপ্ত ১২ দিনের যুদ্ধে তাদের কমান্ডো বাহিনী ইরানের অভ্যন্তরে গোপনে অভিযান চালিয়েছে। তিনি বলেন, আমরা ইরানের আকাশসীমাসহ যেকোনো গুরুত্বপূর্ণ স্থানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। এ ছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তার প্রশংসাও করেন তিনি।

ইরান একইদিনে জানিয়েছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তেহরান প্রায়ই বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে ব্যক্তিদের আটক ও দণ্ড প্রদান করে থাকে।

মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় দেশই নিজ নিজ জয় দাবি করেছে। সংঘাত-পরবর্তী সময়ে গোয়েন্দা তৎপরতা ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট