ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০৪:১৩ অপরাহ্ন
নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি অবশেষে মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও নোরা স্পষ্ট জানিয়েছেন, বোনো তার কেবলই একজন ‘খুব ভালো বন্ধু’।

সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নোরা ফাতেহির কাছে বোনোর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে বলেন, হ্যাঁ, ও আমার বন্ধু। একই সঙ্গে তিনি বোনোর প্রশংসা করে বলেন, সে অসাধারণ একজন মানুষ এবং বিশ্বের সেরা গোলকিপারদের একজন। নোরা আরও জোর দিয়ে জানান, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।

সাক্ষাৎকারে বোনোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে নোরাকে কিছুটা লাজুক ভঙ্গিতে হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানের এক সহ-সঞ্চালক মন্তব্য করেন, নোরা ও বোনোকে একসঙ্গে দারুণ মানাবে। মন্তব্যটি শুনে নোরা কিছুটা বিব্রত হলেও তিনি জানান, দীর্ঘদিন ধরেই বোনোকে চেনেন এবং কয়েক মাস আগে তাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়েছে।

মরক্কোর কাসাব্লাংকায় তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশের পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এতদিন নোরা বা বোনো কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

বর্তমানে ইয়াসিন বোনো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় দলের গোলকিপার হিসেবে খেলছেন। পেনাল্টি ঠেকানোর দক্ষতার জন্য বিশ্ব ফুটবলে তিনি ব্যাপক প্রশংসিত।

এদিকে, সাম্প্রতিক সময়ে মরক্কোর গণমাধ্যমে বোনোর ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে তার দূরত্ব ও বিচ্ছেদের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে বোনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ২০১৬ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে এক পুত্রসন্তান রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক