ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০১:২১ অপরাহ্ন
বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত ছবি-ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তার অবয়ব ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের ভুয়া কনটেন্ট তৈরি বা প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন মৃণাল। যদিও তিনি কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি, তবে পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

মৃণাল লেখেন, আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। ভবিষ্যতে আমার পরিচয়ের কোনো ধরনের অপব্যবহার হলে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভারতে এআই প্রযুক্তির অপব্যবহার এবং ডিপফেক কনটেন্ট নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ইতোমধ্যে অনেক তারকাই আইনি সহায়তা নিয়েছেন। অনুমতি ছাড়া তাদের পরিচয় ও অবয়ব ব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠিসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে নারীদের হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছিলেন, প্রযুক্তি উন্নয়নের হাতিয়ার হলেও এর অপব্যবহার সমাজের জন্য বড় হুমকি। 

তিনি এ ধরনের অপরাধে কঠোর শাস্তিরও দাবি জানান। পরে রাশমিকার ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা