ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিএমডিএ"র ৯ কর্মকর্তাকে দুদকে তলব

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:৪৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:৪৮:২৮ অপরাহ্ন
বিএমডিএ"র  ৯ কর্মকর্তাকে দুদকে তলব ফাইল ফটো
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য (সাবেক) কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের আত্মীয় স্বজন ও অন্যান্যদের বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন কর্মকর্তাদের যোগসাজসে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং সরকারি জমিদখলের অভিযোগ উঠেছে।

এছাড়া দুর্নীতি করা অর্থ এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নুর আলীর মাধ্যমে বিদেশে পাচারেরও অভিযোগ করা হয়েছে। সাবেক এই মন্ত্রী ও পরিবারের দুর্নীতির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে সঠিক তথ্যানুসন্ধানের স্বার্থে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ৯ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল খালেক ৩ আগষ্ট বিএমডিএর নির্বাহী পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট ৯ জন কর্মকর্তাকে ঢাকায় তলব করেছে।

দুদকের নোটিশপ্রাপ্ত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ৯ কর্মকর্তাদেরকে আগামী ১২  ও ১৩ আগষ্ট দুদকের প্রধান কার্যালয় ঢাকার সেগুন বাগিচায় নির্দেশিত ও চাহিদাকৃত নথিপত্রসহ উপস্থিত হতে বলা হয়েছে। নোটিশ প্রাপ্ত এই ৯ কর্মকর্তার একজন অতি সম্প্রতি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন। বাকি ৮ জন বিএমডিএর প্রধান কার্যালয় ও বিভিন্ন অঞ্চলের দায়িত্বে নিয়োজিত নির্বাহী প্রকৌশলী।

আলোচিত ৯ প্রকৌশল কর্মকর্তারা হলেন-লালমনিরহাট জোনের নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, সদর দপ্তরের এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার, এটিএম রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জোনের রেজাউল ইসলাম, নওগাঁ জোনের রেজাউল করিম, রাজশাহী সার্কেলের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৪ অক্টোবর সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এই বিষয়ে দুদকের সহকারি পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আব্দুল খালেক জানান, সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা বিএমডিএর এসব কর্মকর্তার মাধ্যমে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা দুর্নীতিতে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। সাবেক মন্ত্রী পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের দুর্নীতির বিষয়ে এসব কর্মকর্তার বক্তব্য শোনা হবে।

এসব বিষয়ে জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম জানান তিনি ঢাকায় আছেন। এই বিষয়ে তিনি বিশেষভাবে জ্ঞাত নন। তবে তিনি খোঁজ নিয়ে পরে জানাবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক