ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন

কাশি কিছুতেই থামছে না? হতে পারে পেটের রোগের লক্ষণ!

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:৪১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:৪১:৪৫ অপরাহ্ন
কাশি কিছুতেই থামছে না? হতে পারে পেটের রোগের লক্ষণ! ফাইল ফটো
মাঝেমাঝেই গলা খুসখুস করছে? শুকনো কাশি হচ্ছে? মনে হচ্ছে গলায় যেন সারাক্ষণ কফ বা শ্লেষ্মা জমে আছে? অনেকেই এই উপসর্গগুলিকে দীর্ঘস্থায়ী সর্দি, অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের অন্য কোনও সমস্যার লক্ষণ ভেবে বসেন। কিন্তু এর আসল কারণটি লুকিয়ে থাকতে পারে এমন এক জায়গায় যা আপনি হয়তো কল্পনাও করেননি। এগুলি হতে পারে পেটের সমস্যার উপসর্গ। অন্ত্রের স্বাস্থ্য খারাপ হলে সবসময়ে যে পেট ফাঁপা বা পেট ব্যথার মতো সমস্যা দেখা দেবে, তা কিন্তু নয়। কখনও কখনও এমন সব উপসর্গও দেখা যায়, যা দেখে মনে হতে পারে এগুলির সঙ্গে পরিপাকতন্ত্রের কোনও সম্পর্কই নেই। এই উপসর্গগুলির নেপথ্যে থাকতে পারে সাইলেন্ট রিফ্লাক্স বা ল্যারিঙ্গ ফ্যারিঞ্জিয়েল রিফ্লাক্স ডিজ়অর্ডার বা এলপিআরডি-র সমস্যা।

বেশির ভাগ মানুষই বদহজম বা অ্যাসিডিটি মানে ভাবেন বুকজ্বালা। কিন্তু এলপিআরডি-তে অনেক সময়ে বুকে জ্বালাভাব থাকেই না। তাই একে বলে সাইলেন্ট রিফ্লাক্স। এ ক্ষেত্রে পেটে তৈরি হওয়া অ্যাসিড উপরের দিকে উঠে এসে গলার পিছনে ভয়েসবক্স বা কথা বলার যন্ত্রে অস্বস্তিভাব তৈরি করে। সামান্য মাত্রার অ্যাসিডও গলায় প্রদাহ তৈরি করে।

কী ভাবে সমস্যা দূর করবেন?

১) খাওয়ার সময়ে প্রচুর পরিমাণে জল খাবেন না। এর পরিবর্তে অল্প অল্প করে চুমুক দিন এবং দুই বেলার খাবারের মাঝে জল খেয়ে শরীরে জলের ভারসাম্য ঠিক রাখুন।

২) পেট অতিরিক্ত ভার হয়ে যাওয়া রুখতে খাওয়ার পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে তার পর এক গ্লাস জল খান।

৩) কার্বোনেটেড পানীয় বা গ্যাসযুক্ত পানীয় এড়িয়ে চলুন। কারণ এগুলি পাকস্থলীর উপর চাপ বাড়াতে পারে এবং রিফ্লাক্সের সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে।

৪) খাওয়ার পর সুগার-ফ্রি চুয়িংগাম চিবোতে পারেন। এটি লালা নিঃসরণ বাড়ায়, যা খাদ্যনালি থেকে রিফ্লাক্সের উপাদান পরিষ্কার করতে সাহায্য করে।

৫) ঘুমোনোর সময়ে বাঁ দিকে ফিরে শোয়ার অভ্যাস করুন। কারণ গবেষণায় দেখা গিয়েছে যে এটি রাতের বেলা রিফ্লাক্সের সমস্যা কমাতে সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪