ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

সিংড়ায় ২১০টি প্রাথমিক স্কুলে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:২৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:২৬:৩২ অপরাহ্ন
সিংড়ায় ২১০টি প্রাথমিক স্কুলে চিত্রাঙ্কন, রচনা  ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় ২১০টি প্রাথমিক স্কুলে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত বেসরকারি প্রতিষ্ঠান ‘সিংড়া বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ’ এবং উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুলেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

​সরেজমিনে উপজেলার প্রত্যন্ত এলাকা ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায়  গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষ করে কবিতা আবৃত্তিতে অংশ নিয়েছেন।

​অনুষ্ঠান সম্পর্কে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন বলেন, ​"জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে জানার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছে। ছোটদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।"

​কর্মসূচি শেষে স্ব-স্ব প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি ঘিরে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিনভর মুখরিত পরিবেশ লক্ষ্য করা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা