ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:২৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:২৩:৩৩ অপরাহ্ন
মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর মান্দায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা আমির আমিনুল ইসলাম, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্বপন, জুলাই শহীদ রাসেলের বাবা মো. পিন্টু রহমান, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মো. মোশারফ হোসেন, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মো. নাহিদ হোসেন, মো. নাজমুল হোসাইন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মোছা. শামিমা সাথী প্রমুখ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ-তিতিক্ষা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ রাসেলের পরিবারের সদস্যদের হাতে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের