ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

‘মা জানতে চেয়েছিলেন আমি নগ্ন হয়েছি কি না’: সানি লিয়োনি

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:১৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:১৯:৩৩ অপরাহ্ন
‘মা জানতে চেয়েছিলেন আমি নগ্ন হয়েছি কি না’: সানি লিয়োনি ছবি: সংগৃহীত
নিজের জীবনের অন্যতম কঠিন সময়ের কথা তুলে ধরেন অভিনেত্রী সানি লিয়োনি। প্রাপ্তবয়স্কদের বিনোদনজগতে যোগ দেওয়ার খবর জানার পর তাঁর বাবা-মায়ের প্রতিক্রিয়া কেমন ছিল? তা-ও জানান সানি। বাবা-মায়ের প্রতিক্রিয়া নাকি তাঁকে ভেঙে দিয়েছিল।

প্রাপ্তবয়স্কদের বিনোদনজগতে যোগ দিয়েছে কন্যা, এই খবর শুনে সানির মা প্রথমেই অবাক হয়ে বলেছিলেন, “তুমি নগ্ন হয়েছিলে?” সেই মুহূর্তে গোটা পরিবারই ভেঙে পড়েছিল বলে জানান সানি। অভিনেত্রী জানতেন, এই খবর তাঁর বাবা-মাকে বড় ধাক্কা দেবে। নগ্ন ফোটোশুট ও প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয় করে তিনি আর্থিক সাফল্য পেলেও, সেই কথা পরিবারকে জানানোই ছিল তাঁর জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত।

সানি জানান, তিনি ভেবেছিলেন একটি সুখবর দিলে হয়তো পরিস্থিতি কিছুটা সহজ হবে। তিনি বাবা-মাকে জানিয়েছিলেন, তিনি ‘পেন্টহাউস পেট অফ দ্য ইয়ার’-এ নির্বাচিত হয়েছেন এবং ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন। কিন্তু সেই খবরেও চিঁড়ে ভেজেনি। বাবা-মা অসন্তুষ্টই ছিলেন।

এর পরেই তাঁর মা জিজ্ঞাসা করেছিলেন, “তুমি নগ্ন হয়েছিলে?” এই কথা বলেই নাকি তাঁর মা কেঁদে ফেলেন। সানি জানান, তাঁর বাবা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। তার কারণ, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি একবারও বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেননি। তাঁর বাবা বলেছিলেন, “তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে একবারও কথা বলনি।” তবে পরে তিনি মেয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তাঁর বাবার কথায়, “যেহেতু এই পথ তুমি নিজেই বেছে নিয়েছ, তাই এখন সেটার দায়িত্ব নিয়ে সফল হতে হবে।”

তবে সানি স্পষ্ট করেন, তাঁর বাবা কোনও দিনই তাঁর পেশাকে সমর্থন করেননি। সানির অকপট স্বীকারোক্তি, “কোনও মা-বাবাই এমন পেশা চান না।” সানি এ-ও জানান, অর্থের জন্যই এই পেশায় এসেছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক