ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

কলম্বিয়ায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৩:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৩:১০:৫৮ অপরাহ্ন
কলম্বিয়ায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
কলম্বিয়ায় ভূমিধসে ১৬ জন মারা গেছে। দেশটির অ্যান্টিওকিয়া বিভাগের পার্বত্য এলাকা মেডেলিন শহরতলি বেলোতে এ ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে এএফপি। 

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হয়। বেলো পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয়দের এলাকাটি খালি করার জন্য সতর্ক করেছিল। এলাকাটিতে আরও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে। 

এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে বেলোর মেয়র লোরেনা গঞ্জালেজ বলেছেন, ভোরের আগে ঘটে যাওয়া ভূমিধসে ‘১০টিরও বেশি বাড়ি’ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

স্থানীয় গভর্নর আন্দ্রেস হুলিয়ান রেন্দন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানান, এই ঘটনায় ১৬ জন মারা গেছেন। নিখোঁজ আছেন আরও ৮ ব্যক্তি। ভূমিধসের পর স্থানীয় লোকজনদের এলাকাটি থেকে সরিয়ে নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু