ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

খুলনায় তালা ভেঙে প্রাথমিক স্কুলে চুরি, বাদ যায়নি বাচ্চাদের দুধের কার্টনও

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:০১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:০১:৫৭ অপরাহ্ন
খুলনায় তালা ভেঙে প্রাথমিক স্কুলে চুরি, বাদ যায়নি বাচ্চাদের দুধের কার্টনও খুলনায় তালা ভেঙে প্রাথমিক স্কুলে চুরি, বাদ যায়নি বাচ্চাদের দুধের কার্টনও
খুলনার পাইকগাছা উপজেলার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, সিসি ক্যামেরা, মনিটর, ওয়াই-ফাই রাউটার, টেবিল ফ্যান ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খাতুন জানান, শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দপ্তরি-কাম-নৈশপ্রহরী মফিজুল ইসলাম অসুস্থতার কারণে বাড়ি চলে যান। পরদিন ২ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে তিনি বিদ্যালয়ে এসে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান।

পরে অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, আলমারির তালা ভেঙে একটি লেনোভো ল্যাপটপ, সিসি ক্যামেরা ও মনিটর, একটি ওয়াই-ফাই রাউটার, একটি টেবিল ফ্যান, আলমারিতে রক্ষিত প্রায় ৫ হাজার টাকা এবং ‘মিড-ডে মিল’ কর্মসূচির জন্য সংরক্ষিত দুই কার্টন দুধ চুরি করা হয়েছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অফিসের একাধিক তালা ভাঙচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে রেখে যায়।

খবর পেয়ে শিক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জড়িতদের দ্রুত শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক