ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কমিয়ে আনার আহ্বান ২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৬:৪৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৬:৪৮:২২ অপরাহ্ন
রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে| বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| এছাড়া পৃথক পৃথকভাবে উপজেলা বিএনপি এবং জামায়াতে ইসলামী দলীয়ভাবে দিবসটি পালন করে|

রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান| অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল  ও আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলামপ্রমূখ উপস্থিত ছিলেন|

এছাড়া রাণীনগর উপজেলা বিএনপি ও সহযোগি অংগ সংগঠন এবং বাংলাদেশ জামায়াতি ইসলামী রাণীনগর উপজেলা শাখা দিবসটি যথাযথভাবে পালন করে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী