ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১১:২৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১১:২৪:২৪ অপরাহ্ন
আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের
সমাজমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব উরফি জাভেদ। দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি নাকি ১ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন, এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল আনসারি দাবি করেন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আন্দোলনের সমর্থনে ইনফ্লুয়েন্সার ও তারকাদের অর্থ দিয়েছেন। তাঁর অভিযোগ, সিজেপির সমর্থনে একটি রিল প্রকাশের জন্য উরফি জাভেদ ১ লাখ টাকা নিয়েছিলেন।

অভিযোগ প্রকাশ্যে আসার পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান স্পষ্ট করেন উরফি। তিনি লেখেন, আমি জীবনে কোনও প্রতিবাদে যোগ দেওয়ার জন্য এক টাকাও নিইনি। এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও জানান, সামাজিক বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত প্রকাশ কিংবা কোনও আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি কখনও পারিশ্রমিক নেন না। কোনও বিষয়ে বিশ্বাস থাকলেই তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে সেখানে উপস্থিত হন। তাই তাঁর নাম জড়িয়ে এ ধরনের গুজব ছড়ানো অনুচিত বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

উরফির ভাষ্য, অর্থের বিনিময়ে কোনও আন্দোলনে অংশ নেওয়া তাঁর স্বভাব নয় এবং এমন অভিযোগে তিনি বিস্মিত।

উল্লেখ্য, অভিজিৎ দিপকের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে পরীক্ষায় দুর্নীতি ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। ইতোমধ্যে আন্দোলনটি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন অঙ্গনের অনেকেই এর প্রতি সমর্থন জানিয়েছেন।

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক নানা ইস্যুতে স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত উরফি জাভেদ। এবারও একইভাবে অভিযোগের জবাব দিয়ে তিনি জানিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়ার জন্য অর্থ নেওয়ার অভিযোগের কোনও সত্যতা নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা