ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৩:০৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৩:০৮:২৩ অপরাহ্ন
ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নয়ন চন্দ্র রায় (২০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিহতের এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে।

শুক্রবার (২৭ জুন) সকালে ফুলবাড়ী রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে ২০ নম্বর রেল সেতুর পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন চন্দ্র রায় উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) গ্রামের বৈশাগু রায়ের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, নয়ন চন্দ্র রায় গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে আসেন।

নিহতের বাবা বৈশাগু রায় জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিল। ধারণা করা হচ্ছে, গত রাতেই কোনো এক সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সাবেক সংরক্ষিত নারী মেম্বার শক্তি রানী জানান, নয়ন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, যার ফলে মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন। মা-বাবার উপর শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটত প্রায়শই। তাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল, এমনকি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছিল। সবশেষে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করানো হলেও তার শারীরিক ও মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, নিহতের বাড়িতে রেলওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক