ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স: দুই লাখ মানুষের চোখের চিকিৎসা নেই নীরবে কাঁদছে ফুলবাড়ীবাসী

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৩:০৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৩:০৫:৪২ অপরাহ্ন
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স: দুই লাখ মানুষের চোখের চিকিৎসা নেই নীরবে কাঁদছে ফুলবাড়ীবাসী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স: দুই লাখ মানুষের চোখের চিকিৎসা নেই নীরবে কাঁদছে ফুলবাড়ীবাসী
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রায় দুই লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ এখানে নেই কোনো চক্ষু বিশেষজ্ঞ। চোখের সমস্যায় ভোগা মানুষগুলো তাই বাধ্য হচ্ছেন জেলা সদরের হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক কিংবা চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ছুটতে। এতে অর্থ খরচ বাড়ার পাশাপাশি নানান ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

বায়ুদূষণ, পানিদূষণ আর মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার চোখের জন্য ঝুঁকি তৈরি করছে। কিন্তু সরকারি পর্যায়ে নেই কোনো সচেতনতামূলক উদ্যোগ কিংবা চিকিৎসা সেবা। প্রতিদিন অনেক রোগী চোখের সমস্যাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে আসলেও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা মিলছে না, শুধু অনুমান নির্ভর পরামর্শ দিচ্ছেন মেডিকেল অফিসার ও স্যাকমোরা (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চোখ দিয়ে পানি পড়া সমস্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন কাজীহাল ইউনিয়নের মিরপুর জলেশ^রী গ্রামের আব্দুল মালেক (৫৫)। তিনি বলেন, ‘চোখের সমস্যা নিয়ে হাসপাতালে আসি, কিন্তু কাউন্টার থেকে জানালো এখানে কোনো চক্ষু চিকিৎসক নেই। এখন বাধ্য হয়েই প্রাইভেট চেম্বারে যেতে হবে।’

স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের চিকিৎসকের পদই নেই, যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় এক ঘাটতি তৈরি করেছে। পাশাপাশি আরও উদ্বেগের বিষয় হলো প্রতিষ্ঠানটিতে ৮০ শতাংশ চিকিৎসকের পদ শূন্য। কিছু চিকিৎসক আবার সংযুক্তির নামে অন্যত্র চলে গেছেন, ফলে অস্ত্রোপচারের মতো গুরুত্বপূর্ণ সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, এখানে কার্ডিওলজি, চক্ষু, শিশু, গাইনি, সার্জারি, মেডিসিনসহ ১১টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও ৯টি পদই শূন্য। ১৩ জন মেডিকেল অফিসারের জায়গায় আছেন মাত্র ৩ জন। ২০২৪ সালের ডিসেম্বর থেকে অ্যানেসথেশিয়া (অজ্ঞানবিদ) না থাকায় এখন আর কোনো ধরনের অপারেশন সম্ভব হচ্ছে না। অথচ আগে প্রতিমাসে ১০ থেকে ১৫টি সফল অস্ত্রোপচার হতো।

তিনি আরও জানান, প্যাথলজি, ইসিজি, থেরাপি ও অন্যান্য পরীক্ষার যন্ত্রপাতি থাকলেও পর্যাপ্ত টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ না থাকায় নিয়মিত সেবা দেওয়া যাচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ পদ যেমন পুষ্টিবিদ, থিজিওথেরাপিস্ট, ইসিজি টেকনিশিয়ান শূন্য রয়েছে। চিকিৎসা সংকট দূর করতে বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। বরং অভিযোগ রয়েছে কিছু চিকিৎসক লবিং করে ফুলবাড়ী থেকে অন্যত্র সংযুক্ত হয়ে গেছেন, যা স্বাস্থ্যসেবায় বড় বাধা তৈরি করছে।

ফুলবাড়ীবাসীর দাবি, অবিলম্বে চক্ষু চিকিৎসকসহ অন্যান্য শূন্যপদ পূরণ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তা না হলে জনস্বাস্থ্যের এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫