ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রাতের আঁধারে রহস্যময় হায়না-সদৃশ প্রাণীর হামলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্তত ১০ জন আহত

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৮:৪০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৮:৪০:৪৭ অপরাহ্ন
রাতের আঁধারে রহস্যময় হায়না-সদৃশ প্রাণীর হামলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্তত ১০ জন আহত রাতের আঁধারে রহস্যময় হায়না-সদৃশ প্রাণীর হামলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্তত ১০ জন আহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাতের আঁধারে হায়না-সদৃশ একটি রহস্যময় বন্যপ্রাণীর ধারাবাহিক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ, শিশু এবং গৃহপালিত প্রাণীও রয়েছে। স্থানীয়দের ধারণা, প্রাণীটি হায়না-জাতীয় হলেও এখনো এর প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আকস্মিক এ ঘটনায় উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার শেষে কেউ বাড়ির উঠানে, আবার কেউ স্থানীয় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বন্যপ্রাণী মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। অল্প সময়ের মধ্যেই প্রাণীটি এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে গিয়ে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষের ওপর হামলা চালায়। পরে কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও আক্রমণ করে।

হামলায় আহতদের মধ্যে বুড়িপুকুর গ্রামের ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। স্থানীয়দের দাবি, আহতের প্রকৃত সংখ্যা অন্তত ১০ জন।

বুড়িপুকুর গ্রামের বাসিন্দা আল মামুন বলেন, “প্রাণীটি ছিল অত্যন্ত হিংস্র। মানুষ দেখামাত্রই তেড়ে এসে কামড়ে দিচ্ছিল। পরে গ্রামবাসী একযোগে ধাওয়া করলে সেটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।”

স্থানীয়দের কেউ প্রাণীটিকে হায়না বলে ধারণা করলেও, কেউ কেউ মনে করছেন এটি হায়না-সদৃশ অন্য কোনো বন্যপ্রাণী হতে পারে। একই প্রাণী বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হামলা চালিয়েছে বলেও তাদের ধারণা।

ঘটনার পর তিনটি গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয়রা বন বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে প্রাণীটিকে দ্রুত শনাক্ত ও আটক করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণীটি আবারও মানুষের ওপর হামলা চালাতে পারে।

আহতদের দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, “আহতদের ক্ষতস্থান পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না-জাতীয় কোনো বন্যপ্রাণীর কামড় হতে পারে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি অ্যান্টি-র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।”

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ডিরোজ আলম জানান, আহতদের নিবিড় পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সবাইকে বাড়ি পাঠানো হয়েছে।

এদিকে, প্রাণীটির প্রকৃত পরিচয় শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জননিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক