ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৮:২৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৮:২৬:৩৩ অপরাহ্ন
তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা
রাজশাহীর তানোরের কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এবং কৃষ্ণপুর বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সংরক্ষিত আসনের সাংসদ মাহমুদা হাবিবা খাতুন।

মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক প্রতিষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন ও নবনির্মিত ভবন ফলক উন্মোচন শেষে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ চত্বরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেসকোর নবনিযুক্ত চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ  শরিফ উদ্দিন। কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। তানোর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।

তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা ও সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন 
বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন ও আব্দুল্লাহ আল মামুনপ্রমুখ।

এছাড়াও শিক্ষা প্রতিস্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক