ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৭:২১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৭:২১:৫৫ অপরাহ্ন
নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০ নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে নগরীজুড়ে পরিচালিত অভিযানে বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতভর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, কাটাখালী থানা এবং আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন, এসকাফ সিরাপ, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, সোমবার রাতে নগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) এলাকা থেকে ৩৯ পিস ইয়াবা সহ মোঃ আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২) এবং ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকাসহ মোছাঃ নার্গিসকে (৫০) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বাবুর বিরুদ্ধে পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে।

একই দিন বিকালে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ মোঃ সাজিদ (৩৩) ও তার স্ত্রী মোছাঃ রোজিনাকে (৪০) গ্রেফতার করা হয়। রোজিনার স্বামী সাজিদের বিরুদ্ধে ৭টি এবং রোজিনার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকায় ২০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন সহ মোসাঃ রজনী খাতুনকে (৩১) গ্রেফতার করা হয়। 

অপরদিকে, কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় দুই বোতল এসকাফ সিরাপ সহ পাপন কর্মকার (৩৫) ও মুরাদ হাসানকে (৩৭) গ্রেফতার করা হয়।  

একই রাতে কাটাখালী থানার হরিয়ান দহপাড়া এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ফয়সাল বারীকে (২৩) গ্রেফতার করা হয়। 

এদিকে, আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ পিস ইয়াবা, ৫৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪ হাজার ৯৮০ টাকা সহ মোঃ আশিককে (৩৭) গ্রেফতার করে।  

পরে একই এলাকায় পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪৯০ টাকা সহ মোঃ মারুফ হোসেনকে (২৪) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে, আরএমপির নিয়মিত অপরাধবিরোধী অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলার ১২ জন এবং অন্যান্য মামলার ৩ জনসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা