ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ দুই মাদক কারবারী গ্রেফতার তানোরে বিক্ষোভ সমাবেশ থেকে আসামি আটকের আল্টিমেটাম পতেঙ্গা ঘাটে ট্রলার অভিযান: ৫ লাখ ইয়াবাসহ ৯ জন আটক বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি'র গণবিজ্ঞপ্তি মোহনপুরে রোদে পুড়ে দায়িত্বে অবিচল পুলিশ সদস্যরা এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট শ্রীলঙ্কা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৩:০২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৩:০২:৩৭ অপরাহ্ন
কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত
কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এতে ২১১ রানের লিড পেয়েছে লঙ্কানরা। বল হাতে বাংলাদেশের হয়ে ১৩১ রানে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারের ৫৬তম টেস্ট খেলতে নেমে ১৭তম বারের মতো ফাইফার পূর্ণ করলেন তিনি।

এর আগে ব্যাট হাতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৪৭ রান।

শুক্রবার ২ উইকেটে ২৯০ রান নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৫ রান যোগ করতেই দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। অর্থাৎ প্রথম ইনিংসে দলীয় ৩০৫ রানে তৃতীয় উইকেট হারায় ধনাঞ্জয়া ডি সিলভার দল।

দিনের ষষ্ঠ আর ইনিংসের ৮৪তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানান বাঁহাতি টাইগার স্পিনার তাইজুল। ২৫৪ বলে ১৫৮ রান (১৯ চারে) করে প্যাভিলিয়নে ফেরত যান লঙ্কান ওপেনার।

তাইজুলের বলে সামনে এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা। কিন্তু ব্যাটে-বলে ভালো সংযোগ না ঘটায় ধরা পড়েন শর্ট কভার অঞ্চলে ফিল্ডিং করা বিজয়ের হাতে।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভাকেও (১০ বলে ৭) সাজঘরের পথ দেখান তাইজুল। ৮৬তম ওভারের পঞ্চম বলে ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার সরাসরি আঙুল তুলে দিলেও রিভিউ দেন লঙ্কান অধিনায়ক। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। ডিআরএসে বল স্টাম্পে হিট করায় আউটের সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার। দলীয় ৩১৩ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।

২২ রান যোগ হতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন নাহিদ রানা। ৮৯তম ওভারের শেষ বলে প্রবাত জয়সুরিয়াকে (৩৯ বলে ১০) থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান টাইগার পেসার। এই সিরিজে এটি রানার প্রথম উইকেট।

৯৯তম ওভারের পঞ্চম বলে কামিন্দু মেন্ডিসকে ফেরান নাঈম ইসলাম। কুশল মেন্ডিসের সঙ্গে ৪৯ রানের জুটি করা বাঁহাতি লঙ্কান ব্যাটারকে বোল্ড করেন ডানহাতি টাইগার স্পিনার। ৪১ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন কামিন্দু।

এরপর আর দাঁড়াতে পারেনি লঙ্কানরা। একের পর এক উইকেট হারায় তারা। ১১৭তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়ে আসিথা ফার্নান্দো সাদমান ইসলামের হাতে ক্যাচ হলে লঙ্কানদের প্রথম ইনিংস শেষ হয়। অন্যদিকে ফাইফার পূর্ণ হয় তাইজুলের।

তাইজুল ছাড়াও লঙ্কানদের এই ইনিংসে ৩ উইকেট শিকার করেন নাঈম হাসান। ১ উইকেট পান নাহিদ রানা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা