ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ-বিকেএমইএ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৭:০০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৭:০০:৫৯ অপরাহ্ন
গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ-বিকেএমইএ গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ-বিকেএমইএ
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, পোশাক কারখানাগুলো বন্ধ হয়ে যায়নি; বরং সরকারি ও সাপ্তাহিক ছুটির কারণে শ্রমনীতি মেনে সাময়িকভাবে ছুটি সমন্বয় করা হয়েছে মাত্র।

সোমবার (৩ আগস্ট) আলাদা বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) জানায়, সংকট সত্ত্বেও সদস্যভুক্ত অধিকাংশ কারখানা স্বাভাবিক উৎপাদন চালু রেখেছে। সরকারের সহায়তায় তারা গড়ে ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদনক্ষমতা বজায় রাখছে।

বিজিএমইএ সূত্র জানায়, ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির যোগসূত্র রেখে কয়েকটি কারখানা বাড়তি ছুটি অনুমোদন করেছে। পরবর্তীতে শ্রম আইন অনুযায়ী ওভারটাইম বা অতিরিক্ত কাজের মাধ্যমে এই ছুটি সমন্বয় করা হবে। এটি পোশাক শিল্পের জন্য একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

প্রায় একই ব্যাখ্যা দিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জের কিছু কারখানায় শ্রমিকদের চাহিদামতো ৩ থেকে ৪ দিনের ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে অতিরিক্ত কাজের মাধ্যমে এই কাজের ঘাটতি পূরণ করা হবে। ছুটির সময়ে গ্যাসের সীমিত সঞ্চালনকে কাজে লাগিয়ে ডাইং ও নিটিং কারখানাগুলো ফ্যাব্রিক প্রস্তুতের চেষ্টা করবে, যা শিল্পের উৎপাদন বজায় রাখতে সাহায্য করবে।

বিজিএমইএ সতর্ক করে বলেছে, সঠিক তথ্য যাচাই ছাড়াই স্পর্শকাতর খবর পরিবেশন আন্তর্জাতিক বাজার ও বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা পাঠায়। এটি দেশের প্রধান রপ্তানি খাত ও এর সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিকের রুজি-রোজগারকে সংকটে ফেলতে পারে। সংগঠনটি বস্তুনিষ্ঠ ও যাচাই করা সংবাদ প্রকাশের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা