ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

পবার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৫:০৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৫:০৬:২৯ অপরাহ্ন
পবার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন পবার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন

রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রামে দীর্ঘদিনের কবরস্থানের সংকট নিরসনে এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনি বসুয়া গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী জানান, নিজস্ব কবরস্থান না থাকায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য রাজশাহী শহরসহ বিভিন্ন এলাকার কবরস্থানে যেতে হচ্ছে। এতে শোকাহত পরিবারগুলোকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের বক্তব্য শুনে আরডিএ চেয়ারম্যান কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক