ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কমিয়ে আনার আহ্বান ২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৪:০৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৬:১৭:২৬ অপরাহ্ন
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহীর সাংবাদিক সমাজ-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো তাদের গ্রেফতার করা হয়নি। এতে সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস ও অপরাধের তথ্য জনগণের সামনে তুলে ধরেন। তাদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং জনগণের তথ্য জানার অধিকার এবং স্বাধীন গণমাধ্যমের ওপরও আঘাত। তিনি হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, রিভার সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মো. সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী পুলক।

এছাড়াও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, নয়া দিগন্ত পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোহাম্মদ আব্দুল আউয়াল, খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা রাব্বানী, ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুলসহ বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দৈনিক গণকণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ মেইল ২৪-এর সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। একই রাতে ক্যামেরাপার্সন আবিরের বাড়িতে হামলা চালিয়ে তার মা, বোন ও ৯ বছর বয়সী ছোট ভাই আব্রাহামকে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায় শাহমখদুম থানায় একাধিক চিহ্নিত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
লিংক...

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী