ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১১:৪০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১১:৪০:২৩ অপরাহ্ন
রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য
রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক।

এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি জানান, রাজশাহীকে সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে আরডিএ ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে এ কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জননেতা তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আরডিএ প্রতিবছর পাঁচ হাজার এবং আগামী পাঁচ বছরে ২৫ হাজার গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে। পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরক, পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং সাবেক মহানগর সহ-সভাপতি আসিফ হোসেন আকুল। এছাড়া রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

আরডিএ সূত্রে জানা যায়, চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, পার্ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলাই সংস্থাটির মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক