ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১০:৩৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১০:৩৪:৫০ অপরাহ্ন
রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ নাটোর জেলা সমিতির উদ্যোগে ২০২০ সিরিজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ২০২৫ সিরিজের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বিকেলে রুয়েট ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে ২০২০ সিরিজের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সম্প্রতি রুয়েটে প্রভাষক হিসেবে যোগদান করা নাটোর জেলার তিনজন শিক্ষককেও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সভাপতি ও বিএসটিআইয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সিএসই বিভাগের প্রভাষক খালেদ জিননূরাইন, রসায়ন বিভাগের প্রভাষক অমিয় কুমার ঘোষ, ইসিই বিভাগের প্রভাষক নাদিম রেজা এবং ইটিই বিভাগের প্রভাষক মো. রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি, রুয়েটের সভাপতি এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ইনডোর গেমস এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০২৬-২৭ মেয়াদের নাটোর জেলা সমিতি, রুয়েটের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

এ সময় নাটোর জেলা সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ, বিদায়ীদের সম্মাননা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন