ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:৫৫:২৭ অপরাহ্ন
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ফাইল ফটো
দুই বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তিনটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ সহায়তা যুক্ত হওয়ায় রিজার্ভ আবারও এই পর্যায়ে পৌঁছেছে। এর আগে ২০২৩ সালের জুন মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ঋণ সহায়তা যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইএমএফের দুই কিস্তিতে ১৩৪ কোটি ডলার, এডিবির ৯০ কোটি ডলার এবং জাইকার সহায়তা রিজার্ভে যুক্ত হয়েছে। ফলে মোট রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিন শেষে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী হিসাব করলে এই রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে পাওয়া যায় নিট বা প্রকৃত রিজার্ভ। তবে এর বাইরেও বাংলাদেশ ব্যাংকের আরেকটি রিজার্ভ পরিমাপ রয়েছে, যাকে বলা হয় ‘ব্যয়যোগ্য রিজার্ভ’। এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। এ হিসাব থেকে এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং আকুর বিল বাদ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পদ্ধতিতে বাংলাদেশের ব্যবহারযোগ্য রিজার্ভ বর্তমানে প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি। এই রিজার্ভ দিয়ে সাড়ে ৫ বিলিয়ন ডলার হারে সাড়ে তিন মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণভাবে তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভকে নিরাপদ ধরা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীরা বৈধ পথে আরও বেশি অর্থ পাঠাচ্ছেন, ফলে প্রবাসী আয় বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরে এসেছে এবং রিজার্ভের ওপর চাপ কমেছে। বাংলাদেশ ব্যাংক গত ১০ মাস ধরে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। একই সময়ে ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা ও ঋণ হিসেবে ৫০০ কোটির বেশি ডলার এসেছে দেশে। এসব কারণেই রিজার্ভ বাড়তির দিকে রয়েছে। অর্থনীতিবিদদের মতে, বাজার স্থিতিশীল রাখতে এ রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অর্থপাচার, কোভিড-১৯ পরবর্তী আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং বৈদেশিক বাণিজ্যে ঘাটতির কারণে রিজার্ভে বড় ধরনের চাপ পড়ে। চলতি হিসাবের ঘাটতিও একপর্যায়ে বেড়ে যায়।

ডলারের বিপরীতে টাকার দর পতন হওয়ায় আমদানি ও জ্বালানির দামে নেতিবাচক প্রভাব পড়ে। সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে, ফলে রিজার্ভ দ্রুত কমতে থাকে। এ অবস্থায় ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়ে আবেদন করে বাংলাদেশ।

মূলত রিজার্ভ পতন, চলতি হিসাবে ঘাটতি ও টাকার অবমূল্যায়নের কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ঋণ সহায়তা নেয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার