ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের রোনাল্ডো-জর্জিনার বিয়ে নিয়ে জোর জল্পনা, ট্রলের জবাবে আবেগঘন বার্তা জর্জিনার মেয়ে হয়ে গেল ছেলে ! এলাকায় চাঞ্চল্য জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার একা পেয়ে মেয়েশিশুকে জঙ্গলে টেনে নিয়ে যান শরীফ, অতঃপর... ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিরাপত্তা প্রহরীর ওপর হামলা, গুলির অভিযোগে ট্রাস্টি বোর্ডের তিন সদস্যসহ ১১-১৩ জনের বিরুদ্ধে মামলা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ রাতের আঁধারে রহস্যময় হায়না-সদৃশ প্রাণীর হামলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্তত ১০ জন আহত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে রাণীশংকৈলে ১২৬ অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা রিশিকুল ইউপিতে মানববন্ধন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রমিজ উদ্দীন গ্রেফতার, র‍্যাব-৭-এর অভিযান চট্টগ্রামে র‍্যাব-৭-এর তিন অভিযানে ১৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫ নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০

নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১০:২৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১০:২৭:৩৫ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪
রাজশাহী নগরীতে চন্দ্রিমা, রাজপাড়া, পবা ও বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারী গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

সোমবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ পুড়াপুকুর এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মতিহার থানার বামন শিকর উত্তরপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে। 

এর আগে শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া অচিনতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একই এলাকার মোঃ মুক্তার হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে মিজানকে (২৬) গ্রেপ্তার করে। মিজানের বিরুদ্ধে শাহমখদুম থানায় একটি পেনাল কোড মামলা, রাজপাড়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।

একই দিন রাত সাড়ে ১১টার দিকে পবা থানা পুলিশ তরফ পারিলা এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চক পারিলা গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে মোঃ আলমগীর কবিরকে (৩৫) গ্রেপ্তার করে। তবে তার সহযোগী একই এলাকার মোঃ আজাহার আলীর ছেলে মোঃ বাবু হোসেন (৫৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত আলমগীর কবির ও পলাতক বাবু হোসেন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

অন্যদিকে, রবিবার (২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি বাসার রোড এলাকায় অভিযান চালিয়ে খরবোনা নদীর ধার এলাকার ইয়াবা ট্যাবলেট সহ কেতাবুরের ছেলে মোঃ রুহুল আমিনকে (২০) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রুহুল আমিনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের

আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের