ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১০:১১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১০:১১:৩৬ অপরাহ্ন
রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কার্যকর অফিস ব্যবস্থাপনা কৌশল ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতার হোসেন এবং আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাউল আলম সরকার প্রেজেন্টেশনের মাধ্যমে কার্যকর অফিস ব্যবস্থাপনা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের ৪৬০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে অফিস পরিচালনায় এআইসহ আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগে দক্ষ হয়ে ওঠার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক