ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৮:৫০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৮:৫০:৩৬ অপরাহ্ন
মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী
পরিবেশ সংরক্ষণ ও সবুজ রাজশাহী গড়ার প্রত্যয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুশতারীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। তারা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ওসি মাছুমা মুশতারী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ করে। সেই ধারাবাহিকতায় বোয়ালিয়া মডেল থানার এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি থেকে সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক