ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৮:৩৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৮:৩৩:৪৫ অপরাহ্ন
গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে  সাঁকো  নির্মাণ করলেন বিএনপি  নেতা গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা
বর্ষায় মরা নদীর পানিতে ডুবে গেছে কালভার্টের দুইপাশের রাস্তা। ফলে স্কুল- মাদ্রাসায় যেতে পারেনা শিক্ষার্থীরা। জমির ফসল ঘরে তুলতে পারছেনা কৃষক।

যাতায়াতের পথ না থাকায় এমন ভোগান্তি পোহাচ্ছে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠো মধ্যপাড়া গ্রামের শত শত পরিবার। বছরের পর বছর এই সমস্যায় ভুগছেন এলাকাবাসী।

তবে দূর্ভোগ লাঘবে গ্রামবাসীর পাশে দাঁড়ালেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ। তাঁর মহৎই উদ্দ্যোগে সেখানে বাঁশের ব্রীজ নির্মাণ করে দিয়েছেন। নিজেদের স্বেচ্ছাশ্রমে সোমবার দিনব্যাপী বাঁশ কেটে সাঁকো নির্মাণকাজ করেন গ্রামবাসী।

সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রত্যন্ত অবহেলিত বিলকাঠো মধ্যপাড়া গ্রামের মরা নদীর ওপর নির্মিত কালভার্টের দুইপাশের রাস্তা বর্ষার পানিতে ডুবে গেছে।পাশেই রয়েছে বিলকাঠো প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ ও আদর্শ গ্রাম।

প্রায় দেড়মাস ধরে চলাচলে অসহনীয় দূর্ভোগ পোহাচ্ছেন দুইপাড়ের মানুষ। মাত্র ১ কিলোমিটার কাদামাটির কাঁচা রাস্তাটিও চলাচলের অনুপযোগী। মাঝখানে নদীর ওপর কালভার্ট থাকলেও পানিতে নিমজ্জিত। বিলকাঠো দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোমিন বলেন- কালভার্টের ডুবন্ত কাঁচা রাস্তা দিয়ে মসজিদে যাওয়া যায়না। শিক্ষার্থীদের বই ব্যাগ সব ভিজে যায়।

পারাপারের কোনো ব্যবস্থা নেই। একপর্যায়ে এলাকাবাসীর সাথে আবুল কালাম আজাদ ভাইয়ের স্মরণাপন্ন হই। তিনি নিজস্ব অর্থায়নে কালভার্টের সাথে বাঁশের সাঁকো করে দেয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।

স্থানীয় কৃষক আব্দুল গফুর, মঞ্জিল মোল্লা, খবির মন্ডল ও শফিকুল ইসলাম বলেন বর্ষা এলেই মরা নদীর পানি বাড়ে। এসময় চলাচলের একমাত্র রাস্তাটি কালভার্টসহ ডুবে থাকে। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারেনা। আমরা ফসল ঘরে তুলতে পারিনা। অবশেষে আজাদ ভাইয়ের উদ্দ্যোগে ২০০ মিটার দৈর্ঘ্যের বাঁশের সাঁকো পেয়েছি। এখন চলাচলে দূর্ভোগ কমেছে। বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজের নির্দেশনায় বিলকাঠো মধ্যপাড়ার কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য আবেদন করা হয়েছে। কাজ চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শুরু হবে বলে আশা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক