ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুই রুশ নাগরিকের হাতাহাতি আহত ১, নিহত ১

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:৪১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:৪১:৩৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুই রুশ নাগরিকের হাতাহাতি আহত ১, নিহত ১ ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুই রুশ নাগরিকের হাতাহাতি আহত ১, নিহত ১
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা 'গ্রীণসিটি'তে অতিরিক্ত মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কুদরিন সার্গেই (৫৬) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর রুশ নাগরিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেস্ট রোসেম’ (Trest Rossem)-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রীণসিটির ওই ভবনের ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে কুদরিন সার্গেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা এসআরটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

একই ঘটনায় আহত অপর রুশ নাগরিককেও পাবনা এসআরটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ওই আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনিও একই ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ঈশ্বরদী থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন