ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

পিরোজপুরে চা দোকানিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ পল্লী বিদ্যুৎ কর্মীর

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:০৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:০৪:১৮ অপরাহ্ন
পিরোজপুরে চা দোকানিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ পল্লী বিদ্যুৎ কর্মীর পিরোজপুরে চা দোকানিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ পল্লী বিদ্যুৎ কর্মীর
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে অফিসের পাশের চা দোকানিকে ধর্ষণের অভিযোগে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে নেছারাবাদ থানায় মামলাটি করেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ উপজেলার করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত।

মামলার এজাহার অনুযায়ী, করফা বাজারে মামলার বাদীর একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই পল্লী বিদ্যুতের সাব-অফিসে কর্মরত সাইদুল ইসলাম সিরাজের সঙ্গে চেনা-পরিচিতির সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরে ধর্মান্তরিত হওয়ার পর তাকে বিয়ে করবেন— এমন আশ্বাস দিয়ে সিরাজ একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ১১ জুলাই গভীর রাতে সিরাজ তার দোকানে প্রবেশ করে ফের শারীরিক সম্পর্ক করেন। পরে বিষয়টি জানাজানি হলে সিরাজ বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর রোববার রাতে স্থানীয়দের সহায়তায় সিরাজকে তার বাসায় অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লাইনম্যান মো. সাইদুল ইসলাম সিরাজ।

তার দাবি, ওই নারীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখা নিয়ে পরামর্শ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে ওই নারী তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

এ ছাড়া ওই নারী তার কাছে টাকা দাবি করেছিলেন বলেও অভিযোগ করেন সিরাজ।

করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে স্থানীয়রা সিরাজকে একটি ঘরে আটকে রেখেছিল। পরবর্তীকালে স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত বিষয়টি সমাধান হয়নি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০