ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হাম-রুবেলা টিকাদান বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

বেলপুকুর হতে গাঁজাসহ ৩জন মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:২৩:০৪ অপরাহ্ন
বেলপুকুর হতে গাঁজাসহ ৩জন মাদক কারবারী গ্রেফতার বেলপুকুর হতে গাঁজাসহ ৩জন মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী বেলপুকুর থেকে পরিবহণে যাত্রী বেশে অভিনব কায়দায় ৪ কেজি গাঁজা পরিবহনকালে সুপারভাইজারসহ তিনজন মাদক কারবারীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর বেলপুকুর বাইপাস হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুবর্ণপুর গ্রামের মোঃ আঃ সাত্তারের ছেলে মোঃ ইয়াছিন আলী (২২), একই জেলার কোতয়ালী থানাধীন অসততোলা গ্রামের মোঃ মাসুদ মিয়ার ছেলে মোঃ আরিফ হোসেন (৪২) ও রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালাদিয়ার গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে মোঃ কাফি (২২)।

শুক্রবার (২৭ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, চট্টগ্রাম হতে চাঁপাইনবাবগঞ্জ গামী যাত্রীবাহী পরিবহণে অবৈধ মাদকসহ কতিপয় মাদক কারবারী রাজশাহীর দিকে আসছে। পরবর্তীতে র‌্যাবের টহল দল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ১টি চেয়ার কোচ বাস (যাহার রেজিঃ নং-রাজ মেট্রো-ব-০১৬৩)) তল্লাশী করে ২জন যাত্রী ও মাদক পরিবহণ কাজে সহায়তাকারী উক্ত বাসের সুপারভাইজার সহ সর্বমোট ৩ জনকে গ্রেফতার করে। এসময় বাস তল্লাশী করে মাদক কারবারীদের কাছ থেকে ১টি ব্যাকপ্যাক তল্লাশী করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা আন্তঃজেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে চট্টগ্রামের সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করত: অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে বাস ও ট্রেনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি

রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি