ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

প্রবীণের প্রজ্ঞায়, নবীনের প্রত্যয়ে: এনবিআইইউ আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৩২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৩২:৫৭ অপরাহ্ন
প্রবীণের প্রজ্ঞায়, নবীনের প্রত্যয়ে: এনবিআইইউ আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রবীণের প্রজ্ঞায়, নবীনের প্রত্যয়ে: এনবিআইইউ আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
"প্রবীণের প্রজ্ঞায়, নবীনের প্রত্যয়ে" প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) আইন বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ টি জাহেদী। এছাড়াও বক্তব্য দেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সামীমা সুলতানা এবং সহকারী অধ্যাপক ও টিএসসি পরিচালক ড. নাসরিন লুবনা।

আইন বিভাগের শিক্ষক সামিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছেন। নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে হলে অধ্যবসায়, দক্ষতা অর্জন এবং নৈতিক মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানটি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় অতিথিবৃন্দ বিভাগে মুটকোট সোসাইটির উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মনোঙ্গ সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক