ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

শিশুদের বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শিশু একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৯:৩০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৯:৩০:০১ অপরাহ্ন
শিশুদের বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শিশু একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি শিশুদের বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শিশু একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি
শিশুদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পরে শিশু একাডেমি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ শিশু একাডেমি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে আড়াই লাখ গাছ রোপণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আমরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বৃক্ষরোপণ করতে সক্ষম হব বলে আশা করছি।

এ সময় তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান। পাশাপাশি নগরের পরিবেশ রক্ষায় ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলারও আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কাদির। উপস্থিত ছিলেন সংগীতগুরু শ্রী মঞ্জুশ্রী রায়, শিশু একাডেমির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা, সদস্য সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক