ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শিশু একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ রাজশাহী কলেজের ১৫০ বছর উদযাপন হবে ঐক্য ও ঐতিহ্যের মহামিলন: ভূমিমন্ত্রী রাবিতে ছাত্রদলের রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয় আলোচনা সভা পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ, রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে মেরামত একাংশ, স্বস্তি ফিরলেও বাকি অংশ নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা মাদুরার উপকূলে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১ টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত মেহেরপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যবাহী গাড়ির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নগরীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবীর কারাদণ্ড- ২ বিজিবি সদস্য পরিচয়ে ছিনতাই-ডাকাতির প্রস্তুতি, যশোরে তিন প্রতারক আটক চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা অস্ট্রেলিয়া সিরিজের আগে উদ্বোধনী জুটি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ প্রীতি ম্যাচে গুলিতে নিহত ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন বুমরাহ নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৮:০৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৮:০৬:১৯ অপরাহ্ন
তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণ উদ্ভাবকদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘মিস্ট ম্যাভিরভ’ দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের সাফল্য দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি ভবিষ্যতে তাদের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এসময় এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। পাশাপাশি রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সরকারি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তারা প্রযুক্তি খাতে কাজ করা এবং নিজস্ব স্টার্টআপ গড়ে তোলার আগ্রহের কথা জানান। জবাবে তারেক রহমান বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠায় সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

দেশের অর্থনীতিকে আরও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতের বিকাশে বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কেএম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী